জেলার খবর

নড়াইলে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সীর মোড় এলাকায় মাছবাহী পিকআপের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে তিনটার দিকে লোহাগড়া আলামুন্সীর মোড় এলাকার যশোর-নড়াইল-কালনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ভ্যানচালকের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের মৃত আকাম মোল্যার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল তিনটার দিকে কালনা থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিল মাছবাহী একটি পিকআপ। পিকআপটি আলামুন্সীর মোড় এলাকায় পৌঁছালে সামনে থাকা অটোভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রæত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর পিকআপের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান পুলিশ।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *