জেলার খবর

যশোরের বাঘারপাড়ায় ৪০ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

যশোরের বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪০ জন নেতার নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সোমবার রাতে মামলাটি দায়ের করেন উপজেলার দোহাকুলা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজীদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৬, ৭, ১০, ১১ ও ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *