
জেলার খবর
বরগুনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ২
বরগুনা সদর উপজেলার নতুন বাসস্টান্ড থেকে বরগুনা – বরিশালগামী লোকাস বাস থেকে জুতার ভেতরে অভিনব কৌশলে ইয়াবা বহন করায় রোহিঙ্গা নারীসহ দু-জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২ নভেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, অভিনব কৌশলে জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা বহনের সময় ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ মো. রবিউল (৬০) ও সামুদা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা মোঃ হামিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-বরগুনাগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে একজন রোহিঙ্গা নারী রয়েছে বলে তিনি জানান।
বাপ্পি/সা.এ
মন্তব্য
0 টি মন্তব্য