
জেলার খবর
কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা
নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকালে উপজেলা সম্মেলন কক্ষে সভাটি হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমূখ।
এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
মন্তব্য
0 টি মন্তব্য