জেলার খবর

বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা গঠিত

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা গঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিজিসি ট্রাস্ট মেডিকেল ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে এ শাখা গঠন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো: রাজিব হোসেন রিফাত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএইচআরএফ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা: শেখ মুহাম্মদ শহীদুল্লাহ্ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএইচআরএফ কালচারাল ইউনিটের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা স্টুডেন্ট কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে “এরিয়া প্রেজেন্টেশন” নামক একটি বিশেষ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *