অর্থ ও বাণিজ্যকৃষি

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি ও সিইও নিয়োগ

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
১২ বার সংবাদটি দেখেছে

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিগুলোতে সই করেন উপসচিব আফরোজা আক্তার রিবা।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন—বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল হুদা, জনতা ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম এবং অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট পত্রে জানানো হয়েছে, মনোনীত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সরকারের সম্মতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী নিয়োগের পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *