ধর্ম ও জীবন

দুজন মিলে জামাতে নামাজ পড়লে মুক্তাদি দাঁড়াবেন কোথায়?

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

ইসলামে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইমাম ও মুক্তাদির দাঁড়ানোর নির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে ইমাম ও মুক্তাদি মাত্র দুজন হলে মুক্তাদি কোথায় দাঁড়াবেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইমামের ডান পাশে একেবারে সমানভাবে দাঁড়াতে হবে, নাকি কিছুটা পেছনে থাকতে হবে?

এ বিষয়ে ফকিহদের মতামত ও আমলের পদ্ধতি তুলে ধরেছে ইসলামী গবেষণাপত্রিকা মাসিক আল-কাউসার।

পত্রিকাটির এক বিশ্লেষণে বলা হয়েছে, দুজন মিলে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে মুক্তাদির অবস্থান নিয়ে ফকিহদের মধ্যে দুটি মত রয়েছে। একদল ফকিহের মতে, মুক্তাদি ইমামের ডান পাশে তাঁর বরাবর দাঁড়াবেন। এ ক্ষেত্রে মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের পায়ের গোড়ালির সমান্তরালে থাকবে।

অন্যদিকে, আরেকটি মত অনুযায়ী, মুক্তাদি ইমামের তুলনায় কিছুটা পেছনে দাঁড়াবেন। এ পদ্ধতিতে মুক্তাদির পায়ের আঙুলের অগ্রভাগ ইমামের পায়ের গোড়ালি বরাবর থাকবে।

বিশ্লেষণে বলা হয়েছে, এ মাসআলা শুধু সাধারণ মুসল্লিদের জন্য নয়; বরং সবার ক্ষেত্রেই একই বিধান প্রযোজ্য।

মাসিক আল-কাউসারের বিশ্লেষণ অনুযায়ী, এ বিষয়ে ফকিহদের উল্লিখিত দুটি মতের যেকোনোটি অনুসরণ করে আমল করা যেতে পারে। তবে মুক্তাদি যেন ইমামের চেয়ে সামনে চলে না যান, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।

মুক্তাদির ইমামের আগে দাঁড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকলে ইমামের ঠিক বরাবর না দাঁড়িয়ে কিছুটা পেছনে অবস্থান করাই নিরাপদ। এতে মুক্তাদির অবস্থান নিয়ে অনিচ্ছাকৃত ভুলের আশঙ্কা কমে।

 আল-মাবসূত (সারাখসি, ১/৪৩), আল-মুহিতুল বুরহানি (২/২০১), আল-বাহরুর রায়েক (১/৩৫২), ফাতাওয়া হিন্দিয়া (১/৮৮–১০৩) ও ইলাউস সুনান (৪/২৪৬)।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *