জেলার খবর

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি নুরকে ঢাকায় গ্রেফতার

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রামের হালিশহর থানার চাঞ্চল্যকর অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি নুর হোসাইন নুর এসআরবি’র হাতে আটক হয়েছে৷

এসআরবি-৭, চট্টগ্রাম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ নভেম্বর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১০, ঢাকা এর যৌথ আভিযানিক দল ঢাকা’র কোতয়ালী থানাধীন বাদামতলী হাজী আফছার করিম সুপার মার্কেট এর সমানে অভিযান পরিচালনা করে নুর হোসাইন নুর(৩৮), পিতা-মৃত নুর আলম, সাং-সারেং বাড়ি, মাইটভাঙ্গা, থানা-সন্দীপ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুর ইসলাম নুর চট্টগ্রাম মহানগরীর হালিহশর থানা মামলা নং-০৩, তারিখ-১২ অক্টোবর ২০২৬ইং, ধারা-৭/৯(১)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, তৎসহ ৮(১)/৮(১)/৮(৩), পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২, মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি৷

গ্রেফতারকৃত আসামিকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *