জাতীয়

শ্রমিক আন্দোলনের আর সুযোগ নেই, মজুরি কমিশন গঠন হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

শ্রমিকদের স্বার্থে মজুরি কমিশন ইতোমধ্যে গঠন করা হয়েছে। তাই এখন আর আন্দোলন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদে তৈরি পোশাক কারখানায় চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে এ ধরনের অপচেষ্টা চালিয়ে তারা সফল হতে পারবে না।

এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে আন্দোলন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *