স্পোর্টস

মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পর ‘ফুটবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে কেইনকে প্রশ্ন করা হয়েছিল, অন্য কোনো ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের কোন দক্ষতাটি তিনি নিজের খেলায় যুক্ত করতে চাইবেন। জবাবে মেসির বাঁ পায়ের কথা উল্লেখ করেন ইংলিশ এই ফরোয়ার্ড।

হাস্যরসের ছলে কেইন বলেন, ‘আজ যদি মেসির বাঁ পা আমার থাকত, তাহলে মনে হয় আমাকে থামানো খুব কঠিন হতো।’

নিজের খেলার ধরন নিয়েও খোলামেলা কথা বলেছেন কেইন। মেসির মতো একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে গোল করার সামর্থ্য তার নেই স্বীকার করলেও, ভিন্ন ভিন্ন উপায়ে প্রতিপক্ষের রক্ষণে বিপদ তৈরি করতে পারেন বলে মনে করেন তিনি।

কেইনের ভাষায়, ‘আমি জানি, গোল করার আগে ১০ জন খেলোয়াড়কে কাটিয়ে যাওয়ার মতো ফুটবলার আমি নই। তবে বিভিন্নভাবে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারি।’

ক্যারিয়ারের এই পর্যায়ে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় বলেও মনে করছেন ইংলিশ অধিনায়ক। শারীরিক ও মানসিক দুই দিক থেকেই মাঠে নিজের সেরা অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পথে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন কেইন। ৬৫ ম্যাচে তার গোলসংখ্যা ৭৩। নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম হিসেবেও এটিকে বিবেচনা করছেন বায়ার্নের এই তারকা।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *