জেলার খবর

জামালপুর সীমান্তে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

জামালপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর-৩৫ বিজিবি।

সোমবার (২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত মধ্যরাতে জামালপুর-৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৫৩ নম্বর পিলারের কাছে গাছবাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করেন দাঁতভাঙা বিওপির সদস্যরা। এ সময় আসামিবিহীন অবস্থায় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *