
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিনের বদলি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানর ওসি আজিম উদ্দিনকে বদলি করা হয়েছে, সংবাদকর্মীদের ফোন না ধরা, তথ্য না দেওয়া ও কথা বার্তায় সৌজন্যতা না থাকাসহ নানান অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয়।
বুধবার (২৮ অক্টোবর ) বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুল (বিপিএম-সেবা ) স্বাক্ষরিত এক পত্রে এই বদলির আদেশের কথা জানানো হয়। ওসি আজিম উদ্দিনকে দিনাজপুর জেলায় বদলি করা হয়েছে।আদেশে উল্লেখ করা হয় জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আজিম উদ্দিন গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ভূরুঙ্গামারী থানার ওসি হিসেবে যোগদান করেন। ওসির বদলি হওয়াতে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।
রবিউল আলম নামের এক ব্যক্তি ওসির বদলির আদেশর কপিসহ ফেসবুকে পোস্ট করে লেখেন “একজন বদমেজাজি পুলিশ কর্মকর্তার বদলি”।
বদলির বিষয়টি ওসি আজিম উদ্দিন নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে দিনাজপুরে বদলি করা হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ পেলেই তিনি কর্মস্থল ত্যাগ করবেন।
স্বাধীন/সা.এ.
মন্তব্য
0 টি মন্তব্য