আইন ও আদালত

আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

রায় ও বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর তাঁকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেল স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন এবি পার্টির এই নেতা। ওই সময় তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেনে ভরে গেছে।’

তাঁর এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে এটিকে আদালত অবমাননার অভিযোগ হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ৪ নভেম্বর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে এর আগে দুই আইনজীবীকেও আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *