রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৪ দাবিতে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি

প্রকাশিত :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বিএনপি সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং প্রশাসনকে দলীয়করণের অভিযোগ তোলেন এনসিপির নেতারা। তাঁরা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, দেশ পরিচালনায় সরকারের কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে। গণভোটের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকারবিরোধী আইন বাতিল এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানান এনসিপির আহ্বায়ক। পাশাপাশি গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিও জোরালোভাবে তুলে ধরেন দলটির নেতারা। তাঁদের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দাবি আদায় না হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সমাবেশে নেতারা তাঁদের দাবির পক্ষে আন্দোলন অব্যাহত রাখার কথা জানান।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *