বিজ্ঞান ও প্রযুক্তি

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকের শঙ্কা, সাইবার হামলার কবলে বাইন্যান্স

প্রকাশিত :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স (Binance) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। ঘটনাটিকে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাইবার হামলার ঘটনাটি বিশ্লেষণ করে দুটি পৃথক প্রতিষ্ঠান উত্তর কোরিয়ার একটি হ্যাকার গোষ্ঠীকে দায়ী করেছে। ‘ট্রেডারট্রেইটর’ (TraderTraitor) নামে পরিচিত গোষ্ঠীটি এই হামলার সঙ্গে জড়িত বলে তাদের বিশ্লেষণে উঠে এসেছে।

ক্রিপ্টোকারেন্সি খাতে বড় ধরনের সাইবার হামলা নতুন নয়। তবে বাইন্যান্সের মতো আন্তর্জাতিক লেনদেন প্ল্যাটফর্ম আক্রান্ত হওয়ার ঘটনা ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

হামলায় কী পরিমাণ অর্থ বা ডিজিটাল সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্রাহকদের ওপর এর প্রভাব কতটা পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

বিশ্লেষক প্রতিষ্ঠানগুলোর প্রাথমিক অনুসন্ধানে উত্তর কোরীয় হ্যাকার গোষ্ঠীর সংশ্লিষ্টতার কথা উঠে এলেও এ বিষয়ে চূড়ান্ত তদন্তের ফলাফল জানা যায়নি।

ঘটনাটি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের নিরাপত্তা এবং ডিজিটাল সম্পদ সংরক্ষণব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

সূত্র: বিবিসি



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *