জেলার খবর

যশোরে দুই হাজার পিস ইয়াবা প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ি আটক

প্রকাশিত :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

যশোরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন শার্শার পশ্চিমকোটা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইয়াছিন গাজী (২৬) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল গফ্ফার (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের নিউ আকিজ পেট্রোলিয়াম লিমিটেডের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ইয়াছিন গাজী ও আব্দুল গফ্ফারকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

যশোর জেলা গোয়েন্দা শাখার ওসি মামুনুর রশিদ জানান, আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *