জেলার খবর

শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

আওয়ামী সন্ত্রাসীদের বর্বর লগি-বৈঠার হামলায় ২০০৬ সালের রক্তাক্ত ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ অক্টোবর বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। এতে বক্তব্য দেন সাবেক জেলা সেক্রেটারী মাওলানা জাকারিয়া মোহাম্মদ আব্দুল বাতেন, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা নূরে আলম সিদ্দিকী, ছাত্রশিবিরের জেলা সভাপতি প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আওয়ামী লীগ ভেবেছিল জামায়াতের রক্ত ঝরিয়ে তারা ইসলামী আন্দোলনকে থামিয়ে দিবে কিন্তু জামায়াত আগের চেয়ে আরো বহুগুনে শক্তিশালী হয়েছে। ইসলামের শত্রুরাই পরাভূত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারও ফ্যাসিবাদের দেখানো পথেই হাটছে। এর পরিনতিও ভালো হবে না বলে তিনি হশিয়ারী উচ্চারণ করে বলেন, জনগণ ঠিকই আপনাদের ক্ষমতার মসনদ থেকে টেনে নামাবে।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *