জেলার খবর

রাজবাড়ীতে সাত সকালেই সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

প্রকাশিত :
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল চালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মোটর সাইকেল চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *