জেলার খবর

প্রধানমন্ত্রীর প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণার অভিযোগে নাটোরের সিংড়া থেকে আবু হুরায়রা ওরফে খালিদ ওরফে রাশেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সরকারি সুযোগ-সুবিধা এবং রাজনৈতিক পদে পদায়ন ও মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করতেন। সম্প্রতি বিএনপির দলীয় পদে পদায়নের ফরম পূরণের কথা বলেও অর্থ দাবি করেন তিনি।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিংড়ার বালুয়া বাসুয়া মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *