জেলার খবর

দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
১০ বার সংবাদটি দেখেছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শরিফা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার শরিফা খাতুন উপজেলার গোবিন্দহুদা গ্রামের বাসিন্দা। তিনি মো. হারুনুর রশিদের স্ত্রী।

এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় সিপিসি-৩-এর একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে শরিফা খাতুনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যয় জানিয়েছে এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *