জেলার খবর

ভিক্ষুকদের আমরণ ফ্রি চিকিৎসা দিবার প্রতিশ্রুতি

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

ভিক্ষুকদের আমরণ ফ্রি চিকিৎসা দিব, অন্যান্য হাসপাতালের তুলনায় পদ্মা জেনারেল হাসপাতালে খরচ কম হবে ইনশাআল্লাহ। যারা পদ্মা জেনারেল হাসপাতাল নিয়ে গুঞ্জন তুলছেন এখানে ব্যবসার উদ্দেশ্যে গলা কাটার উদ্দেশ্যে প্রতিষ্ঠান দেয়া হয়েছে তাদের ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল আমি তাদের কর জরে অনুরোধ করবো আপনারা একবার হলেও পদ্মা জেনারেল হাসপাতালে ঘুরে যাবেন।

আমাদের ম্যানেজমেন্ট দেখবেন পাশাপাশি আপনার এলাকার অতি আপনজন দরিদ্র একজন রোগীকে আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাবেন তাদের সাথে আমরা কেমন ব্যবহার করি, গলা কেটে ফি রাখি কিনা সে বিষয়টি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন।

আমরা মানুষকে সেবা দেয়ার জন্য এখানে এসেছি সেবার মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই।

পদ্মা জেনারেল হাসপাতালে সকল ধরনের উন্নত চিকিৎসা আপনারা পাবেন, এখানে আই সি ইউ, এন আই সি সুবিধা সহ অভিজ্ঞ চিকিৎসক, টেকনোলজিস্ট, নার্স দ্বারা আমাদের প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।

বিভ্রান্ত এড়িয়ে একবার হলেও হাসপাতালটি ভিজিট করুন তাহলে আপনাদের ভ্রান্ত ধারণা কেটে যাবে বলে বিশ্বাস করি।

শুক্রবার বিকালে পাংশা পৌরসভাধী সরদার বাসষ্ট্যান্ডের পাশে বাজার সড়কে পদ্মা জেনারেল হাসপাতালের একটি কক্ষে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে পদ্মা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ার পারভেজ এসব কথা বলেন।

এ সময় রাজবাড়ী, পাংশা, কালুখালী উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *