জেলার খবর

নালিতাবাড়ীতে তিন মাংস দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী এ জরিমানা করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাংসের দোকানগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ, মাংসের গুণগত মান এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান প্রতিপালনের বিষয়গুলো তদারকি করা হয়।

অভিযানকালে দোকানমালিকদের পশু জবাইয়ের আগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আইন মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পশু জবাই এবং মাংস বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন, শেরপুর সর্বদা সচেষ্ট রয়েছে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *