জেলার খবর

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ, ৪০ ঘণ্টা পর মিলল মরদেহ

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বংশাই নদীতে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার ডুমনিবাড়ি জামে মসজিদ-সংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়, বিজয় চন্দ্র কোচ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের খনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বহেড়াতৈল ইউনিয়নের গোহাইলবাড়ি-সংলগ্ন বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন বিজয়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন নদীতে তল্লাশি শুরু করেন, দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি, অবশেষে শুক্রবার সকালে নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে দূরে বাসাইল উপজেলার ডুমনিবাড়ি এলাকায় নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, মরদেহটি পার্শ্ববর্তী বাসাইল থানা এলাকায় পাওয়া যাওয়ায় ওই থানার পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *