জেলার খবর

তেল, গ্যাস ও বিদ্যুতের লাগামহীন উর্ধগতি নিয়ে সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি চলছেই, এরই ধারাবাহিকতায় সরকারের তেল, গ্যাস ও বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতিতে দাম কমাও জান বাঁচা স্লোগানে ২২ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশ সমতা পার্টি।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি হানিফ বাংলাদেশী, উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এম এ জলিল, অলক চৌধুরী, মিল্লত হোসেন, সৌরভ হোসেন বেলাল, মাহবুবা নার্গিস শানু, আব্দুল্লা আল মামুন, শহিদুল ইসলাম দিদার হোসেনসহ অনেকেই।

হানিফ বাংলাদেশী বলেন সরকার তেল গ্যাস বিদ্যুৎতের সংকট সমাধান করতে পারছেনা তার উপর মূল্য বৃদ্ধি করে জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে এতে জনজীবনে দুর্ভোগ বাড়ছে, সরকার তার ব্যর্থতা ঢাকতে তেল গ্যাস সংকটকে আন্তর্জাতিক সমসা বলছে, আমরা বলি এটা আন্তর্জাতিক সমস্যা না আর এই সমস্যা হলো ইউনুস রিসিফোকাল ট্রেড নামে যে বানিজ্য চুক্তি করছে, সে গোলামী চুক্তির কারনে আমেরিকার অনুমোদন ছাড়া বিশ্বের কোন দেশ থেকে তেল গ্যাস আমদানি করতে পারছে না, গোলামী চুক্তি বাতিল না করে বিএনপি এই চুক্তির বৈধতা দিয়েছে এই চুক্তির কারনে তেল, গ্যাসের দাম বাড়ছে।

হানিফ বাংলাদেশী আরো বলেন জনগণ আন্তর্জাতিক সমসা বুঝে না, তারা বুঝে জীবন যাপনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সরবরাহ সরকার কোথায় থেকে আনবে সেটা সরকারের বিষয়, জনগণ বিএনপিকে ভোট দিয়েছে নিরাপদে জীবন যাপনের জন্য এখন জননিরাপত্তা বলে কিছু নেই।

হানিফ আরো বলেন তেল গ্যাস বিদ্যুৎতের দাম কমাতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাহলে গণআন্দোলনে সরকার বেশিদিন টিকতে পারবে না।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *