জেলার খবর

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দলীয় কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করে। এর আগে রাজশাহীর কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সংসদ সদস্যরা৷

প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে প্রথমে আন্দরকিল্লায় ঐতিহাসিক জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে৷ এরপর নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে৷



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *