জেলার খবর

সরকার গঠনে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অপরিসীম: এমপি লাভলু

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

বাংলাদেশ সরকার গঠনে এবং দেশের সামগ্রিক উন্নয়নে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অপরিসীম ও অতুলনীয় বলে মন্তব্য করেছেন, সাংসদ রবিউল আওয়াল লাভলু।

তিনি আরো বলেন, এ দেশে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দেশ গঠনে এবং বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বর্তমান সরকার দেশের সব নাগরিকের সমঅধিকার ও ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের অসাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে সরকার সর্বদা প্রস্তুত। উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

এ সময় এমপির সহধর্মীনি ও নাগরপুর মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি তোফায়েল আহমেদ মোল্লা, যুগ্ন-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, মো. ফারুক আহমেদ খান ফারুকসহ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *