জেলার খবর

নাগরপুরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন: পুলিশ সুপার

প্রকাশিত :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা, এখানে শত বছর ধরে একই আঙিনায় মসজিদ ও মন্দির পাশাপাশি অবস্থিত। একদিকে মসজিদের আজান আর অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের পূজা-অর্চনা। এই মেলবন্ধন এ অঞ্চলের আবহমানকালের সম্প্রীতির এক জীবন্ত প্রতীক।

​হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে নাগরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বিপিএম-সেবা। ​

রবিবার  (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার দুয়াজানি মহামায়া ক্লাব, সূর্য কান্ত সাহার বাড়ি এবং ওঝা ঠাকুর হরনাথ স্মৃতি কেন্দ্রীয় মন্দির চৌধুরী বাড়ি ক্লাব মন্ডপগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং আয়োজক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। ​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মোহাম্মদ আদিবুল ইসলাম পিপিএম-সেবা, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম এবং পূজা উদ্‌যাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহবায়ক শিব শংকর সূত্রধরসহ স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজারীগণ। ​

পরিদর্শনকালে পুলিশ সুপার নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্তোষ প্রকাশ করেন এবং শারদীয় দুর্গোৎসব চলাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষে থেকে সর্বাত্মক আইনশৃক্সখলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *