প্রধান শিরোনামবরিশালবরিশাল নগরী

বরিশাল সিটি করপোরেশন সুন্দরভাবে পরিচালনা করছেন শিরীন: সেলিমা রহমান

প্রকাশিত :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
/
১৮ বার সংবাদটি দেখেছে

দক্ষিণ টিভি | স্টাফ করেসপন্ডেন্ট : অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল সিটি করপোরেশনকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নগর ভবন পরিদর্শনে গেলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

পরিদর্শনকালে সেলিমা রহমান সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম ও নাগরিক সেবার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।


আরও পড়ুন : বরিশাল সিটি কর্পোরেশনের হেল্পলাইন চালু


এ সময় বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সেলিমা রহমান বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে তিনি বরিশাল সিটি করপোরেশনকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বিসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার এবং প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *