
অপরাধবরিশালবরিশাল নগরী
বরিশালে ইয়াবা সেবনের সময় বিমানবন্দর থানার এএসআইসহ চারজন আটক

বরিশালে ইয়াবা সেবনের সময় বিমানবন্দর থানার এএসআই দেলোয়ার হোসেনসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক অন্যদের মধ্যে এক নারীও রয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বরিশালে ইয়াবা সেবনের সময় তাদের আটক করা হয় বলে জানা গেছে।
আটকের পর বিমানবন্দর থানার এএসআই দেলোয়ার হোসেনকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। অপর তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য
0 টি মন্তব্য