
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে থাকবে সিসি ক্যামেরা, সংরক্ষণ করা হবে ভিডিও
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র সিসি ক্যামেরা ব্যবহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই প্রণাম হিসাব ভোটের আগের দিন ও ভোটগ্রহণের দিনের ভিডিও সংরক্ষণের জন্যও বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে চিঠি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে,আগামী ২৯ অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানে ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহণের দিন সিসি ক্যামেরা ব্যবহারের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
একই সাথে সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমাণক হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
এতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার এবং সিসি ক্যামেরায় ধারণকৃত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হল।
তফসিল অনুযায়ী, আজ ২৯ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তা দ্বারা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষদিন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টেবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর।
রোহান/সা.এ.
মন্তব্য
0 টি মন্তব্য