জেলার খবর

নালিতাবাড়ীতে আনসার ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচি পালিত

প্রকাশিত :
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
/
১১ বার সংবাদটি দেখেছে

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আনসার ভিডিপির আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্ত সড়কের বারোমারী সেন্ট লিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে বুরুঙ্গা ব্রীজ পর্যন্ত এই কর্মসুচী পালন করা হয়। এতে সীমান্ত সড়কের দুই পাশে দুইশত তালবীজ ও ঔষুধী গাছের চারা রোপণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট মো. আলমগীর হোসেন সরদার, উপজেলা প্রশিক্ষক মো. আল আমীন, পোড়াগাঁও ইউনিয়ন দলনেতা মো. মেহেদী হাসানসহ ওই ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *