জেলার খবর

রৌমারীতে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

প্রকাশিত :
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
/
১৫ বার সংবাদটি দেখেছে

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সায়দাবাদ বাজার এলাকা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন রৌমারী উপজেলার রতনপুর গ্রামের মো. কাইয়ুমের ছেলে মো. এনামুল হক (৩০) এবং একই গ্রামের আব্দুল মুন্নাফের ছেলে মো. ফারদিন (২২)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রৌমারী থানা পুলিশ।



রোহান/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *