জেলার খবর

সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার.

প্রকাশিত :
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
/
১৩ বার সংবাদটি দেখেছে

সিরাজগঞ্জের সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ ইসাহাক নামে এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার সকালে এসআরবি-১২ এর সিনিয়র সহকারি পরিচালক অপস্ অফিসার মোঃ ফাহাদুজ্জামান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর দুপুরে সলঙ্গা থানার চড়িয়া কামারপাড়া গ্রামে এসআরবি-১২ সদর দপ্তরের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি রাজশাহীর গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ গ্রামের হাসিবুল ইসলামের ছেলে মোঃ ইসাহাক আলী(২২)।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *