জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
/
১৩ বার সংবাদটি দেখেছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী।

অভিনন্দনের জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। পাশাপাশি সাক্ষাৎকালে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় দুজনের মধ্যে পারস্পরিক কুশলাদি বিনিময় হয়। পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *