জেলার খবর

বগুড়ায় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত :
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
/
১২ বার সংবাদটি দেখেছে

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুুলিশ। বুধবার (১৬ সে‌প্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকার ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। স্থানীয়দে‌র বরাত দি‌য়ে তি‌নি ব‌লেন, স্থানীয় লোকজন ডোবার মধ্যে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ‌কে খবর দেয়। প‌রে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন ক‌রে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তি‌নি ব‌লেন, নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *