বরিশাল নগরী

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, জরিমানা

প্রকাশিত :
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
/
১৬ বার সংবাদটি দেখেছে

দেশের বানী | স্টাফ করেসপন্ডেন্ট : বরিশাল নগরীর সোনামিয়ার পোল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবারের ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দিনব্যাপি বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘মায়ের দোয়া হোটেল’ ও ‘অর্পিতা মিষ্টান্ন ভান্ডার’কে জরিমানা করা হয়।

এ সময় জনসাধারণের চলাচলের পথ দখল করে থাকা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি পথ দখল করে ব্যবসা পরিচালনা এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানকালে ট্রেড লাইসেন্স নবায়ন না করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।




আরও দেখান

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *