অপরাধবরিশালবরিশাল বিভাগ

বরিশালের বানারীপাড়ায় অধ্যাপকের বাড়ির কেচিগেটের তালা ভেঙে ঢোকার সময় চোর আটক

প্রকাশিত :
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
/
২২ বার সংবাদটি দেখেছে

বরিশালের বানারীপাড়ায় অধ্যাপক আবুল কালাম আজাদের বাড়ির কেচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ঘটনাটি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অধ্যাপক আবুল কালাম আজাদের বাড়ির কেচিগেটের তালা ভেঙে এক ব্যক্তি ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পাশের বাড়ির বাসিন্দা আবদুল হাই শব্দ শুনতে পান। বিষয়টি টের পেয়ে তিনি স্থানীয় মেম্বার, চৌকিদারসহ আশপাশের লোকজনকে খবর দেন।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে তাদের হেফাজতে নেয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *