
ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মধ্যরাতে ভোলা-বরিশাল মহাসড়কে ইলিশ মাছের গাড়ি আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ড্রাইভারকে মারধরের অভিযোগ উঠেছে। চাঁদাবাজির হাত থেকে রেহাই পেতে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের কাছে সহায়তা চান ট্রাক চালক।
গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে ভোলা-বরিশাল মহাসড়কের তালুকদার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাছ ব্যবসায়ীর অভিযোগ, ববি শাখা ছাত্রদল নেতা মিয়া বাবুলের নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা কয়েকটি মোটরসাইকেলে তার মাছের ট্রাককে তাড়া করে। অবৈধ মাছ আছে বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় গাড়ি থামিয়ে পাশের সড়কে নিতে অস্বীকৃতি জানালে ড্রাইভারকে মারধর করেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। তাছাড়াও টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে অবৈধ মাছ আছে বলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরবর্তীতে সেখানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানির রহমানসহ কয়েকজনের উপস্থিতর কথা বলেন তিনি। এসময় অবস্থা বেগতিক দেখে চালকের সহকারী ৯৯৯ ফোন করলে পুলিশ এবং সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে সেনা হেফাজতে নিয়ে যায়।
সূত্রের বরাতে জানা যায়, এ ঘটনায় অভিযুক্তরা হলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮–১৯ সেশনের মিয়া বাবুল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১–২২ সেশনের আবু হায়দার রোশান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ইংরেজি বিভাগের ২০১৯–২০ সেশনের মিজানুর রহমান, রসায়ন বিভাগের ২০১৯–২০ সেশনের সাকিবুল হাসান, ইংরেজি বিভাগের ইমরান সহ আরও ৫–৭ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশের রাস্তায় একটি মাছ বোঝাই ট্রাক ঘিরে সেনা বাহিনী, পুলিশ, মাছ ব্যবসায়ী ও চালকসহ ববি শাখা ছাত্রদল নেতা মিয়া বাবুল ও হায়দারও সেখানে উপস্থিত। এ সময় দুর্ঘটনার শিকার দাবি করা মোটরসাইকেলটিও সেখানে দেখা যায়।
এ বিষয়ে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী মনির হোসেন অভিযোগ করে বলেন, আমরা ভোলা চরফ্যাশন থেকে ১০ ইঞ্চির উপরে বৈধ ইলিশ মাছ নিয়ে ঢাকা যাচ্ছিলাম। মাছ গুলো ভোলা থেকে প্রশাসন চেক করেই ছাড়েন। পথিমধ্যে আমরা ভোলা বরিশাল মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় আসলে শুরুতে দুইটা বাইক আমাদের পিছন থেকে তাড়া করে এবং গাড়ি থামাতে বলে।
মন্তব্য
0 টি মন্তব্য