জেলার খবর

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

ফরিদপুরের ভাঙ্গায় গোলচত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন— ভাঙ্গা উপজেলার পৌর এলাকার হাজরাহাটি গ্রামের দুলাল মিয়ার পুত্র এজাজুল (২০) এবং নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলী গ্রামের শাহাদাত সরকারের পুত্র স্বাধীন (২০)।

অন্যদিকে গুরুতর আহত দুজন হলেন— ভাঙ্গা উপজেলার ভারইডাঙ্গা গ্রামের শওকতের পুত্র রাজন (২১) এবং নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলী গ্রামের রহমান মাতুব্বরের পুত্র নাসিম (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে নিয়ন্ত্রণহীনভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয়রা অত্যন্ত দ্রুততার সাথে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে এজাজুল ও স্বাধীনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া অপর দুই আহত আরোহীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে রেফার করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল জানান, অজ্ঞাত বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও মোটরসাইকেলে থাকা আহত আরও দুই যুবককে ঢাকায় নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে । দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *