জেলার খবর

ফুলবাড়িয়ায় যুবলীগ নেতাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার 

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওগাঁও ইউনিয়নের পলাশীহাটা গালর্স হাই স্কুল রোডে অবস্থিত ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ এর মালিকানাধীন করাত মিলে জুয়া খেলার খবর পেয়ে অভিযান চালিয়ে জুয়াড়িদের জুয়া খেলাকালীন অবস্থায় তাঁদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, করাত মিল মালিক মোঃ মাসুদুর রহমান মাসুদ (৫০) একই এলাকার মোঃ রাজ মাহমুদ (৫৪),মোঃ ইব্রাহিম (৫২), মোঃ নেওয়াজ আলী (৫৫), নিরাঞ্জন চন্দ্র বিশ্বাস (৫১) ও ভালুকা উপজেলার মনির রাজভর (৫০)। এসময় বর্তমান ভাড়াটিয়া মালিক মোঃ হুরমুজ আলী (৪২) পুলিশের উপস্থিতি বুঝে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, জুয়া খেলার সামগ্রী তাসসহ ইউনিয়ন যুবলীগ নেতাসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করে নতুন জুয়া আইনে মামলা দায়ের পূর্বক আজ সকালে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *