
পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড
রাজবাড়ীর পাংশায় অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পাংশা থানা এলাকায় মাদকদ্রব্য সেবনের সময় তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি), পাংশা, রাজবাড়ী পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামের ইবাদত আলী মন্ডলের ছেলে মো. জুয়েল মন্ডল (৩৩), পাংশা চাঁদপুর গ্রামের শাহাদত আলীর ছেলে মো. কলম আলী (৩৫), একই গ্রামের সাত্তার প্রামাণিকের ছেলে মো. বাচ্চু প্রামাণিক এবং হাবাসপুর গ্রামের মো. ইছাক শেখের ছেলে মো. রতন শেখ (২০)।
ভ্রাম্যমাণ আদালত জুয়েল মন্ডলকে এক মাসের কারাদণ্ড, কলম আলীকে চার মাসের কারাদণ্ড, বাচ্চু প্রামাণিককে ছয় মাসের কারাদণ্ড এবং রতন শেখকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশের পর চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
বাপ্পি/সা.এ
মন্তব্য
0 টি মন্তব্য