জেলার খবর

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ২ নেতাকে অব্যাহতি

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং নায়েবে আমির এমদাদুল হক মামুনকে দল থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ।

এ বিষয়ে রবিবার (১ নভেম্বর) দুপুরে কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘এমন কিছু একটা হয়েছে। আপনি দলের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সাথে কথা বলেন। উনি বিস্তারিত বলবেন।’

গত ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয় মোগলটুলীর ফারুকী হাউজে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় গত ১৬ই অক্টোবর মহানগর জামায়াতের কমিটি ভেঙে দিয়েছিল কেন্দ্র। এই ঘটনায় জামায়াত দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন- দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমিরের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

অব্যাহতির বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *