জেলার খবর

হালুয়াঘাটে এক কলেজে শতভাগ ফেল

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা আদর্শ স্কুল এন্ড কলেজের কোন শিক্ষার্থীই পাশ করতে পারেনি ।

এ বছর দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের একজনও পাশ করেনি । ফলে প্রতিষ্ঠানটি পাশের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে । এমন ফলাফল বিপর্যয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান আবদুল জলিল বলেন, স্কুলটিতে উচ্চ মাধ্যমিক শাখা চালু করার নিমিত্তে ২ জন শিক্ষার্থ ভর্তি হওয়ার পর তাদের বিয়ে হয়ে যায় । কলেজের সাথে তাদের কোন সম্পর্ক ছিলনা কিন্তুু তারা জোর জবরদস্তি করে ফরম ফিলাপ করে পরীক্ষায় অংশগ্রহন করে অকৃতকার্য হয় ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা শিক্ষার মানোন্নয়নে সাধ্যমত মনিটরিং করে আসছি । এই প্রতিষ্ঠানে কাম্যসংখ্যক শিক্ষার্থী না থাকায় ইতিমধ্যে কতৃপক্ষ উচ্চ মাধ্যমিকের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *