আইন ও আদালত

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার হত্যা মামলা, আসামি বন্ধু দীপ

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। রাজধানীর উত্তরখান থানায় তিনি এ মামলা করেন।

এ মামলায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। এ কারণে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত কার্যক্রমও পরিচালনা করে সংস্থাটি।

পরে হত্যা মামলায় দীপকে গ্রেপ্তার দেখিয়ে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *