জেলার খবর

উন্নয়ন ও গণতন্ত্র বলতে ভোট ছাড়া সরকার গঠন করাকে বোঝানো হয়েছে: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশিত :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

গত ১৭ বছর উন্নয়নের গণতন্ত্রের কথা বলা হয়েছে। উন্নয়ন ও গণতন্ত্র বলতে ভোট ছাড়া সরকার গঠন করাকে বোঝানো হয়েছে। এই উন্নয়ন ও গণতন্ত্রের কথা বলে গত ১৭ বছর বাংলাদেশ শাসন করা হয়েছে। কিন্তু আমরা দায়িত্ব গ্রহণ করার পর কোনো উন্নয়ন দেখতে পাইনি।’ বিগত সরকারের সমালোচনা করে ময়মনসিংহের ভালুকায় ‘ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস)’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা উপজেলা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী বলেন, ডোমেস্টিক রুফটপ সোলার চালুর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি একটি সবুজ, পরিচ্ছন্ন ও জ্বালানি-নিরাপদ বাংলাদেশ গড়ার পথ আরও সুগম হবে।

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে উন্নয়নের আতুড়ঘর তৈরি হয়েছিল। শেখ হাসিনা সরকার শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছিল। কিন্তু আমরা বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেখতে পেলাম ভালুকায় গ্যাসের লাইনসহ বিভিন্ন লাইন ঠিক নেই। উন্নয়নের গণতন্ত্র বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলাম।’

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহ্‌রুখের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানের শুরুতে ইডকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। পরে কর্মসূচির বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইডকলের হেড অব রিনিউয়েবল এনার্জি এনামুল করিম পাভেল।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *