
রাইট টক বাংলাদেশের গাইবান্ধা জেলা কমিটি গঠন
দক্ষিণ টিভি | স্টাফ করেসপন্ডেন্ট : সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’-এর গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক টিমের এক বছর মেয়াদি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাইট টক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরিফুল হকের স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ছামিউল বাসির এবং সাধারণ সম্পাদক হয়েছেন এমএ আকরাম হোসেন। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাহাদ খান রাহি এবং সাংগঠনিক সম্পাদক পদে খালেদ হাসানকে মনোনীত করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘সবাই মিলে বাংলা সাজাই’ স্লোগানকে সামনে রেখে দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাই রাইট টক বাংলাদেশের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের দক্ষ সমাজকর্মী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুমোদিত আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে রাইট টক বাংলাদেশের গাইবান্ধা জেলার নবগঠিত কমিটিতে অভিনন্দন জানিয়েছেন রাইট টক বাংলাদেশের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মজিবর রহমান নাহিদ ও সাধারন সম্পাদক রুমান হাওলাদারসহ বরিশালের সকল সদস্যরা।
মন্তব্য
0 টি মন্তব্য