অর্থ ও বাণিজ্যকৃষি

মার্সেল পণ‌্য কিনেই নিশ্চিত উপহার

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
১১ বার সংবাদটি দেখেছে

দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে গ্রাহকদের দেয়া হচ্ছে আকর্ষণীয় নানান উপহার পাওয়ার সুযোগ। যার মধ্যে রয়েছে ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার বিশাল সুবিধাসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার।

দেশজুড়ে সদ্য শুরু হওয়া মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর আওতায় ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন বা ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন এসব উপহার। ক্যাম্পেইনের এই সুবিধা ক্রেতারা ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত উপভোগ করতে পারবেন।

সম্প্রতি শীত মৌসুমকে সামনে রেখে রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, সিজন-২৫ এ মার্সেল পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা ঘরভর্তি উপহার হিসেবে ফ্রিজ, এসি, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার ইত্যাদি পণ্য ফ্রি পেতে পারেন। মার্সেল থেকে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ক্রেতাদের উপহার পাওয়ার তথ্য জানিয়ে দেওয়া হবে এবং শোরুম কর্তৃপক্ষ তা গ্রাহককে বুঝিয়ে দিবেন।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *