জেলার খবর

রাঙ্গুনিয়ায় দুই হাতের কনুই কেটে কৃষককে হত্যা

প্রকাশিত :
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

রাঙ্গুনিয়ায় উপজেলা উপজেলায় দুই হাতের কনুই কেটে নেজাম উদ্দিন (৫০) নামের এক কৃষককে খুন করা হয়েছেন। তিনি রাতে ধানখেত পাহারা দিতে গিয়েছিলেন বলে জানা গেছে৷

বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় সড়কের ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নেজাম উদ্দিন উপজেলার মীরেরখীল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির উপদ্রব থেকে পাকা ধান রক্ষায় গত মঙ্গলবার রাতে খেত পাহারা দিতে যান নেজাম উদ্দিন। সকালে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে মীরেরখীল কালিছড়ি সেতুর কাছে মাতব্বর বাড়ির পাশে সড়কের ওপর তার লাশ পড়ে থাকতে দেখেন তারা। নিহতের দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন ছিল।

খুনের বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ। তিনি বিডি২৪লাইভ কে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *