জেলার খবর

মাদরাসা থেকে ২ দিন ধরে নিখোঁজ বুড়িচংয়ের ইয়াসিন, থানায় জিডি

প্রকাশিত :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

কুমিল্লা সদর এলাকায় মাস্টার্স মিশন এতিমখানা মাদরাসা থেকে মো. ইয়াসিন (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৪ অক্টোবর ২০২৬( শনিবার) সকাল ১০টার দিকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। (২৬ অক্টোবর)সোমবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই পুলিশ সদস্য মো. রানা।নিখোঁজ ইয়াসিন কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেনের ছেলে। সে মাস্টার্স মিশন এতিমখানা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

নিখোঁজ হওয়ার সময় ইয়াসিনের পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি ও মাথায় সাদা টুপি। নিখোঁজের পর থেকে তার পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

কোনো সহৃদয় ব্যক্তি ইয়াসিনের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৯২-৩৯৬৭৪৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ইয়াসিনকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *