জেলার খবর

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার আটক ১

প্রকাশিত :
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রী মো. শরীফের কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম গোল্ড (চুড়ি অলঙ্কার আকারে) উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার বেলা ১১টা ৫০ মিনিটে বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। পরে অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় ওই যাত্রীর সন্দেহজনক গতিবিধি নজরে এলে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস যৌথভাবে তল্লাশি চালায়।

এ সময় যাত্রীর হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাক থেকে চুড়ি আকারের ১ হাজার ৪৮২ গ্রাম সোনার গহনা জব্দ করা হয়। অভিযানে ডিজি এফ আই, এন এস আইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

আটক মো. শরীফের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র সদস্য।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জব্দ করা সোনার চালানের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে৷ এই ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে মামলা দায়ের করা হয়েছে৷



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *